ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ব্রাজিলের হারে ভেঙে পড়া, কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
ব্রাজিলের হারে ভেঙে পড়া, কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যার অভিযোগ ছবির ক্যাপশন: ব্রাজিলের হারে ভেঙে পড়া, কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রিয় ফুটবল দল ব্রাজিলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়া এবং এ নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই রতনকে হতাশ দেখা যায়। খেলা শেষে প্রতিপক্ষ দলের সমর্থকদের ট্রল ও কটাক্ষে তিনি আরও মানসিক চাপে পড়ে যান বলে পরিবারের সদস্যরা জানান। পরে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি বলেন, রাতে খেলা দেখে রতন ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রতন বিবাহিত ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, পরিবারের ভাষ্যমতে রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। দলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। যেহেতু এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।